
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির সভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভায় হাসমত আলী নামের এক সাবেক বিএনপি নেতা বক্তব্যের শেষে এ স্লোগান দেন।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বাধা দেন। পরে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে তাঁর বক্তব্য শেষ করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির ওই নেতা তাঁর বক্তব্যে বলেন, ‘কিছু কিছু লোক আহ্বায়ক কমিটিকে নিয়ে মন্তব্য করছেন। মাথা নষ্ট হয়ে গেছে। কথা বুঝে-শুনে বলবেন। লাইভে কী বলছেন আমাদের কাছে সবকিছু আছে। আমার কাছে সুঁইও আছে। মুখ সেলাই দিয়ে দেব, অতিরিক্ত কথা বললে।’
নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরী প্রমুখ।
এদিকে ভাইরাল ভিডিও নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে ব্যাপক সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি হাসমত আলী বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। রাজনীতির শুরু থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত রয়েছি। কয়েক দিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে অসাবধানতাবশত এ ভুল হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে