সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিভিন্ন প্রাণী মরদেহটি কামড়ে ক্ষতবিক্ষত করেছে।
আজ শনিবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের একটি ডোবার পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নাদামপুর গ্রামের পতিত জমির একটি ডোবার পাশে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় এক স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। তাঁর বাম পা এবং ডান হাতের বেশ কিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল বা কুকুরের কামড়ে মরদেহ ক্ষতবিক্ষত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে