
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি দুই বারকিশ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
ধরে নিয়ে যাওয়া শ্রমিক সিরাজ মিয়া (৫০) ও আলিম উদ্দিনের (২৫) বাড়ি ছাতক উপজেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৪১ এইচএস-সংলগ্ন ভারতীয় অংশে চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় বিএসএফ দুই বারকিশ্রমিককে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তাঁদের হস্তান্তর করেনি বিএসএফ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। বিএসএফ দুজনকে আটক করেছে। বিজিবিও দুজনকে আটকের বিষয়টি আমাদের জানিয়েছে। আটক দুজনের বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কথাবার্তা চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে