
সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (৪ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে যায়নি।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সঙ্গে বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা মারেন। এর জেরে শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালান এবং ওই হেলপারকে মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় রোববার বিকেলে পরিবহনশ্রমিকেরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও ধর্মঘট অব্যাহত থাকে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, সুবিপ্রবির শিক্ষার্থীরা আগেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, অভিযোগ জানিয়েও প্রতিকার মেলেনি। এ অবস্থায় তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিকনেতারা জানান, সিএনজি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো রুটেই যান চলবে না।
ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ কেউ টার্মিনালে এসে জানতে পারছেন বাস চলাচল বন্ধ। বিশেষ করে বৃষ্টির মধ্যে নারী-শিশুদের ভোগান্তি আরও প্রকট হয়েছে।
সুবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, হেলপার মাদকাসক্ত অবস্থায় একজন শিক্ষার্থীকে ধাক্কা দেন, এ থেকেই ঘটনাটি ঘটে।
জেলা শ্রমিকনেতা ইজাজুল হক জানান, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে