সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলে নেমে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যাংক কর্মকর্তার নাম আলী আহসান (৪২)। তিনি ঢাকায় জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
আলী আহসানের সঙ্গে ঘুরতে আসা সহকর্মী আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ৩৪ জনের একটি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। তাঁদের অবস্থান করা হাউজবোটটি দুপুর ১২টার দিকে হাওরের ওয়াচ-টাওয়ারে যাত্রা বিরতি দেয়। সেখানে সবাই গোসলের জন্য পানিতে নামেন। তখন হাওরে কিছুটা ঢেউ ছিল। একপর্যায়ে গোসল শেষ করে সবাই বোটে উঠলেও সহকর্মী আলী আহসানের আর দেখা মেলেনি। তখন থেকেই আলী আহসান নিখোঁজ থাকেন। প্রায় চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা তৎপরতা শুরু করি। পরে সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে ডুবুরিদের সহায়তায় বিকেলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে