সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক চোরাকারবারি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাঙ্গারপাড় সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভাঙ্গারপাড় এলাকা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হয়ে ভারত প্রবেশ করে ১০-১২ জনের চোরাকারবারির দল।
এ সময় বিএসএফ সদস্যরা বাধা দিলে তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি করে। এতে গরু চোরাকারবারি উত্তর ভাঙ্গারপার গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। অন্য চোরাকারবারিরা তাঁকে বাড়িতে রেখে পালিয়ে যান। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ কে এম জাকারিয়া বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি প্রেরণের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ওই এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে