
সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের উপপরিদর্শক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরেক সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন আহমদ সুনামগঞ্জ কোর্টে দায়িত্ব পালন করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সিলেট থেকে একটি প্রাইভেট কারে এসআই মহিউদ্দিন ও এএসআই মামুন আহমদ সুনামগঞ্জে আসছিলেন। বেলা ১১টার দিকে নোয়াগাঁও গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। পরে পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই এসআই মহিউদ্দিন মারা যান। গুরুতর আহত হন এএসআই মামুন আহমদ।
স্থানীয়রা এএসআইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মরদেহ পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে