
সিরাজগঞ্জ-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯১ সাল থেকে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত মোহাম্মদ নাসিম ও তাঁর ছেলে তানভীর শাকিল জয় বিজয়ী হয়ে আসছেন।
একটি বাদে ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধু ১৯৮৮ সালে জাতীয় পার্টির শফিকুল ইসলাম একবার সংসদ সদস্য নির্বাচিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাস পাল্টে দিয়েছেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। আর এবারই প্রথম আসনটিতে বিএনপি বিজয় লাভ করেছে।
সেলিম রেজা ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শাহিনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। ভোটের ব্যবধান ৭ হাজার ৭৯৮।
সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪। পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্র ছিল ১৬৬টি। আসনটিতে এবারের নির্বাচনে ৬০ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে।
সবার দোয়া চেয়ে সেলিম রেজা বলেন, ‘যে অঙ্গীকার নিয়ে ভোটাররা আমাকে নির্বাচিত করেছে, আগামীতে সেই অঙ্গীকার যেন আমি যথাযথভাবে পালন করতে পারি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে