
সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচে থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানুষের তিনটি হাড় উদ্ধার করি। পরে সেগুলো থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহালের জন্য প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে।’
আরিফুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে অন্য কোনো হাড় পাওয়া যায়নি। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এগুলো মানুষের পায়ের হাড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে আর কোনো হাড় বা কঙ্কাল পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে