
দ্বারে দ্বারে ঘুরেও কোনো সরকারি ভাতা না পাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের বিধবা মোছা. শাহীদা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ডেকে নিয়ে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদটি দেখার পর আমরা শাহীদা বেগমকে উপজেলা অফিসে ডেকে নিই। তাঁকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে বিধবা ভাতার কার্ডও দেওয়া হবে।’
প্রশাসনের পক্ষ থেকে শাহীদা বেগমকে যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে, তার মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, চিনি, মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়া।
গতকাল শুক্রবার (১ আগস্ট) আজকের পত্রিকায় ‘দ্বারে দ্বারে ঘুরেও ভাতা মিলছে না শাহীদার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে জানানো হয়, স্বামী হারানোর পর শাহীদা বেগম মৃত বড় ছেলের ছেলে (নাতি) ও বাক্প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পলিথিনে মোড়ানো এক ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছেন। বাড়ি বাড়ি কাজ করে যা আয় করেন, তা দিয়েই কোনোভাবে সংসার চালিয়ে আসছেন। কিন্তু এত দিনেও কোনো সরকারি ভাতা পাননি তিনি।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে