
সিরাজগঞ্জের কাজীপুরে আলাদাভাবে জব্দ করা প্রায় সাড়ে ১৭ টন সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি করেছে প্রশাসন। একই অনুষ্ঠানে ৩০৩টি খালি বস্তারও নিলাম অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই উন্মুক্ত নিলাম হয়।
নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। প্রথম দফায় চালের নিলামে অংশ নেন ৩০ জন ব্যবসায়ী, দ্বিতীয় দফায় ২৪ জন এবং খালি বস্তার নিলামে অংশ নেন ১৩ জন।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে দুই ধাপে মোট সাড়ে ১৭ টন সরকারি চাল জব্দ করে প্রশাসন। নিয়ম অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এর আগে নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
প্রথম দফায় ১১ দশমিক ৪৭ টন চাল প্রতি কেজি ২৪ টাকা ২০ পয়সা দরে সর্বোচ্চ দরদাতা এনামুল হক কিনে নেন। দ্বিতীয় দফায় ৫ দশমিক ৫৫ টন চাল প্রতি কেজি ২৪ টাকা ১০ পয়সা দরে কিনে নেন সর্বোচ্চ দরদাতা নজরুল ইসলাম। পরে ১৪ টাকা ১৫ পয়সা দরে ৩০৩টি খালি বস্তা কিনে নেন সর্বোচ্চ দরদাতা হাসান আলী। নিলাম থেকে ভ্যাট-ট্যাক্সসহ মোট ৫ লাখ ১৬ হাজার ৬৭০ টাকা রাজস্ব আয় হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে নিলামে বিজয়ীরা নিয়ম অনুযায়ী মালামাল বুঝে নেবেন।
উন্মুক্ত নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলাম কমিটির সদস্যসচিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, খাদ্য পরিদর্শক ওলিউর রহমানসহ অনেকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে