
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারী ইউপি সদস্য পেয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও তাঁর স্বামী যুবদল নেতা আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২-এর সদস্যরা। বুধবার (৩ ডিসেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার আব্দুল আলীম হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। স্ত্রী পেয়ারা খাতুন একই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
র্যাব-১২-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ নভেম্বর সকালে শাহজাদপুরের পশ্চিম দুয়ারী এলাকায় নিজের ঘরের বিছানা থেকে পেয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই তাঁর স্বামী আব্দুল আলীম এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে নিহত ব্যক্তির বাবা হানিফ সরকার শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় একটি দল অভিযান চালিয়ে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকা থেকে আলীমকে গ্রেপ্তার করে। পরে তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে