
সিরাজগঞ্জে আদালত ভবনের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আব্দুর রাজ্জাক রনি (২৬) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ রোববার দুপুরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় আদালতে হাজিরা দিতে এসে সিরাজগঞ্জের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ এই ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বাড়ি জেলার কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের মার্চ মাসে তিথি আক্তার বন্যা নামে এক নারী বাদী হয়ে তাঁর স্বামী পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। আজ সেই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের বিচারক বেগম সালমা খাতুন উভয়পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপস মীমাংসার চেষ্টা করেন।
প্রথম পর্যায়ে আব্দুর রাজ্জাক রনি সংসার করার জন্য রাজি হন। পরে তিনি বলেন, সংসার করবেন না। এ সময় বিচারক আইনজীবীদের সঙ্গে কথা বলে আপস মীমাংসা জন্য ৩০ মিনিট সময় দেন। পরে ফের ডাকা হলে আব্দুর রাজ্জাক রনি বলেন, ‘আমি সংসার করব না। আমাকে জেল দেন, ফাঁসি দেন।’ এ কথা শুনে আবারও মীমাংসা জন্য সময় দেন বিচারক। তৃতীয়বার যখন ডাকা হয়, তখন ওই পুলিশ সদস্য আদালতের তিনতলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট জাহিদা সুলতানা বীথি বলেন, বিচারক আপস মীমাংসার কথা বলেন। মামলার বাদী তিথি আক্তার বন্যা রাজি হলেও আসামি রাজি হননি। একপর্যায়ে তিনি এজলাস থেকে বেরিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।
সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন বলেন, ‘আব্দুর রাজ্জাক রনি নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর আঘাত গুরুতর নয়। দুই-এক দিনের মধ্যেই বাড়িতে চলে যেতে পারবেন তিনি।’

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
৩৪ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে