সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পে কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে যমুনা নদীতে নিখোঁজ শ্রমিক আকবর আলীর (৬০) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত বৃহস্পতিবার নিখোঁজ হলে আজ রোববার বিকেলে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে যমুনা নদীতে নিখোঁজ শ্রমিক আকবর আলী (৬০) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ রোববার বিকেলে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্বজন ও নৌ পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
শ্রমিক আকবর আলী কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। আজ রোববার বিকেলে জনতা উচ্চ বিদ্যালয়সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে