
রেলস্টেশনের হালকা আলোয় তখন সন্ধ্যা ৬টা। শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢুকছে লালমনি এক্সপ্রেস। কয়েকজন যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কেউ ট্রেনে ওঠার অপেক্ষায়। ঠিক সে সময় হঠাৎ এক শব্দ আর কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় স্টেশন চত্বর।
চলে গেছেন সিরাজগঞ্জের একজন চিন্তাশীল মানুষ, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মনিরুজ্জামান খান (মনি)। লালমনিরহাট থেকে ঢাকামুখী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
মনিরুজ্জামান ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য, ‘অন্যভুবন’ কালচারাল স্কুল ও ‘অন্যভুবন মডার্ন ইংলিশ স্কুল’-এর প্রতিষ্ঠাতা। তিনি লেখালেখি করতেন, স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও ছিলেন সক্রিয় এক মুখ। তিনি সিরাজগঞ্জ সদরের মুজিব সড়ক এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
তাঁর পরিচিতরা বলছেন, মনিরুজ্জামান ছিলেন নরম স্বভাবের, যুক্তিবাদী চিন্তার এক মানুষ। সমাজ, সংস্কৃতি ও শিক্ষাকে তিনি জীবনের কেন্দ্র মনে করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তিনি ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ট্রেনের অপেক্ষায় ছিলেন সদানন্দপুর স্টেশনে। কিছুক্ষণ পর তিনি প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইন ধরে সামান্য এগিয়ে যান। ঠিক তখনই দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তিনি প্রাণ হারান।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন বলেন, মনিরুজ্জামান খান স্টেশনে অপেক্ষা করছিলেন। সম্ভবত তিনি কানে একটু কম শুনতেন। প্ল্যাটফর্ম থেকে নামার সময় ট্রেন চলে আসে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে