
সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে আকতার হোসেন (৩৮) নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
আজ শনিবার ভোরে তাঁকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
শাহজাদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রফিক জানান, আকতার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আনছার আলীর ছেলে। তিনি ২০১৭ সালে পুলিশ বিভাগে যোগ দেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহজাদপুর থানায় বদলি হয়ে আসেন। তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।
শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী বলেন, গতকাল শুক্রবার বিকেলে দায়িত্ব পালনকালে এএসআই আকতার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, আকতারের দুটি কিডনি ও লিভারে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। আজ ভোরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে