
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় দিন দিন রহস্য ঘনীভূত হচ্ছে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বক্তব্যে অসংগতি সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।
ঘটনার সূত্রপাত গতকাল বুধবার (১৮ জুন)। ওই দিন ছনকান্দা গ্রামের সাইফুল ইসলাম (৪৮) পুলিশের উপস্থিতিতে সাক্ষাৎকারে বলেন, তিনি মাছের প্রজেক্টে মৃত শিশু সকাল (৭) ও স্বপ্নাকে (৬) গোসল করতে দেখেননি। কিন্তু পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৭ জুন দুপুরে তিনি ওই দুই শিশুকে প্রজেক্টে গোসল করতে দেখেছেন। এমন বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাইফুল বলেন, ‘১৮ জুন ভয়ে ওই সাক্ষাৎকার দিয়েছি।’
এদিকে প্রজেক্ট মালিক মো. মোস্তফা বলেন, ‘আমি ১৭ জুন তাদের গোসল করতে দেখি। পরে তাদের চলে যেতে বলেছি। তাদের কাপড় মোছা. আছমা বেগমের কাছে দিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘নিখোঁজের ঘটনায় মাইকিং হলেও আমরা জানতাম না এত দূর (প্রায় দুই কিলোমিটার) থেকে এখানে গোসল করতে আসবে, তাই পরিবারকে কিছু জানানো হয়নি।’
এই পরস্পরবিরোধী বক্তব্য এবং দূরবর্তী স্থানে গিয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকের মতে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘নিহত পরিবারের পক্ষ থেকে স্বপন মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে ময়নাতদন্ত শেষে ১৯ জুন, রোববার বিকেলে শিশু সকাল ও স্বপ্নাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে