পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার (০৭) নভেম্বর দুপুরে উপজেলার সীমান্তবর্তী রাণীশিমুল ইউনিয়নের পাহাড়ঘেঁষা ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে হাতির একটি দল পাহাড়ে অবস্থান নিয়েছে। আজ সকালে লাকড়ি কুড়াতে বালিজুরী গ্রাম-সংলগ্ন পাহাড়ের ভেতরে যান আহমেদ আলীসহ আরও কয়েকজন। লাকড়ি কুড়ানোর একপর্যায়ে হাতির আক্রমণের শিকার হন আহমেদ আলী। এ সময় অন্যরা পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুরীর সোনাঝুড়ি পাহাড়ে বন্য হাতির আক্রমণে ফারুক হোসেন নামের এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে