শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী জঙ্গলে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হাতিটি বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করছে বন বিভাগ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ী বনের পাশ থেকে হাতিটির মরদেহ বন বিভাগ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে বাড়িঘর ও ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকেরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্য হাতির দল ধানখেতে ও লোকালয়ে কম প্রবেশ করে। গতকাল শুক্রবার রাতে প্রায় ৮-১০টি বন্য হাতির একটি দল নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ী এলাকায় আসে। একপর্যায়ে রাতের কোনো এক সময় হাতিটিকে বিদ্যুতের তারে জড়িয়ে মারা হয়েছে বলে ধারণা করছে বন বিভাগ। পরে সকালে হাতির মৃত্যুর কথা শুনে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ‘হাতিটির বয়স ১৫ থেকে ১৬ বছর হবে। রাতের কোনো এক সময় হাতিটিকে বিদ্যুতের তারে জড়িয়ে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৫ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে