শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও দুই লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার দুপুরে এই দুই লাশ উদ্ধার করা হয়। এই পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুরোনো ঢাকার ওয়ারী এলাকা থেকে শরীয়তপুরে কনে দেখতে এসে ট্রলারডুবির ঘটনায় বরের মা সাহানা বেগম (৫০) ও বোন জলি আক্তারের (২৮) মরদেহ গতকাল উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ৯টার দিকে তাঁর ছোট ভাই শাওন ব্যাপারী (২৪) ও আজ শনিবার দুপুরে বরের বন্ধু হৃদয়ের (২৬) মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন বর সানজু ব্যাপারী (২৬)।
লাশ উদ্ধার ও বর নিখোঁজের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার ওয়ারী এলাকার শাহজাহান ব্যাপারীর বড় ছেলে সানজু ব্যাপারীর জন্য পাত্রী দেখতে গত বৃহস্পতিবার রাতে লঞ্চে করে শাহজাহান ব্যাপারীর স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ ৮ জনের একটি দল শরীয়তপুরের গোসাইরহাটের উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার সকালে তাঁরা গোসাইরহাটের কোদালপুর লঞ্চঘাটে এসে নামেন। সেখান থেকে স্থানীয় আরও তিনজনসহ মোট ১১ জন একটি ট্রলার ভাড়া নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের দেলোয়ার হাওলাদারের বাড়ি যাচ্ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। ট্রলারডুবির পরে চালকসহ স্থানীয় তিনজন সাঁতরে ডাঙায় উঠতে সক্ষম হন। ঘটনা জানতে পেরে স্থানীয় জেলেরা পাঁচজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা সাহানা বেগম ও মেয়ে জলি আক্তারকে মৃত ঘোষণা করেন। পারভীন, সুফিয়া ও আকাশ নামের তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
গতকাল রাত ৯টার দিকে ছোট ছেলে শাওনের মরদেহ জেলেদের জালে আটকা পড়ে। পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। আজ শনিবার দুপুর ১২টার দিকে বরের বন্ধু হৃদয়ের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে নৌ-পুলিশ হৃদয়ের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, ‘গতকাল রাতে শাজাহান ব্যাপারীর কাছে তাঁর স্ত্রী, এক মেয়ে ও এক ছেলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে হৃদয় নামের আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে তাঁর মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। তবে এখনো বর সানজু নিখোঁজ রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে