শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুর নাম মুনতাহা (২)। সে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর জুশুরগাঁও গ্রামের ভেকু চালক রাসেল ফকিরের মেয়ে।
শিশুটির দাদা ইদ্রিস ফকির বলেন, ‘শিশুটির বাবা বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে কাজে যায়। এ সময় তার মা রান্না ঘরে ছিল। আমি ঘরের বারান্দায় শুয়ে ছিলাম। বসত ঘরের পাশেই ছিল পুকুর। অল্প সময়ের মধ্যে আমার নাতনি ঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে কোনো ফাঁকে পুকুরে ডুবে যায় যা আমরা কেউ টের পাইনি। পরে দেখি আমার নাতনি পুকুরে ডুবে আছে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফজাল হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে