শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদী থেকে এক নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুটির বয়স ৫ বছর হবে। পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা মা-ছেলে হতে পারেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়ন্তী নদী দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের পণ্য ও যাত্রীবাহী নৌযান ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুরে যাতায়াত করে। আজ সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মসুরগাঁও এলাকায় তীরে নারীর ও তীর থেকে কিছুটা দূরত্বে ভাসমান অবস্থায় শিশুর লাশ দেখতে পান স্থানীয় জেলেরা।
পরে বিষয়টি গোসাইরহাট থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো নৌযান থেকে তাদের নদীতে ফেলে দেওয়া হয়েছে অথবা তারা নদীতে পড়ে গেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
গোসাইরহাট থানার এসআই মাহাবুবুর রহমান বলেন, নারীর লাশটি নদীর তীরে এবং শিশুর লাশ তীর থেকে প্রায় ২০০ মিটার দূরে নদীর মধ্যে ভাসমান অবস্থায় পাওয়া যায়। লাশ দুটি উদ্ধারের পর আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় শনাক্তে ঢাকা থেকে সিআইডির একটি টিম রওনা হয়েছেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে