
শরীয়তপুরের গোসাইরহাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম মোতাইত কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারা এলাকার নুরুল ইসলাম মোতাইতের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁর পরিবারের জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে কথা–কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেমের ওপর হামলা চালায় কাশেম আলী খাঁর লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে বাঁচাতে এসে হামলার শিকার হন হারুন মোতাইত নামের আরেকজন। পরে তাঁদের দুজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাশেম মোতাইতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবর বলেন, ‘আবুল কাশেম আমাদের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যথেষ্ট ভালো লোক ছিলেন। বিষয়টি দুঃখজনক। যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিচারের দাবি জানাই।’
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে