
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় শরীয়তপুরের পুলিশ সুপারকে (এসপি) আরও কঠোর ভূমিকা পালনের অনুরোধ করেছেন এলাকাবাসী। তবে বিবদমান দুই পক্ষ আওয়ামী লীগের হওয়ায় অসহায়ত্ব প্রকাশ করেছেন এসপি মো. সাইফুল হক।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা ও গতকাল শুক্রবার ব্যাগভর্তি ২৪টি তাজা বোমা উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিকদারের সভাপতিত্বে দুপুর সাড়ে ১২টায় নাগেরপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এসপি। সেখানেই তিনি তাঁর অসহায়ত্বের কথা বলেন।
এসপি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না যে পুলিশ আসবে, দেখবে, কাজ করবে আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। যার যার জায়গা থেকে আপনাদের নিজেদেরও দায়দায়িত্ব রয়েছে। আওয়ামী লীগের সভাপতির যেমন দায়িত্ব রয়েছে, ইউপির চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে, তেমনি সবারই কোনো না কোনো দায়িত্ব রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপি হলে তাদের থামানো যেত, কিন্তু এখানে দুই গ্রুপই আওয়ামী লীগের। কার বিরুদ্ধে অ্যাকশনে যাব?’
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিকদার বলেন, ‘আগে কোদালপুর ইউনিয়ন নিয়ে চিন্তা ছিল, কিন্তু এখন আমার নিজ ইউনিয়ন নাগেরপাড়াকে নিয়ে আতঙ্কিত থাকতে হচ্ছে। তিন জেলার সংযোগস্থল হওয়ায় বহিরাগতরা এখানে এসে বিশৃঙ্খলা তৈরি করছে। এসব বিষয়ে এসপি সাহেবকে আরও কঠোর হওয়ার অনুরোধ করছি। আন্তজেলা আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা বাড়ানো উচিত।’
নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে আমার প্রতিপক্ষের সব প্রার্থী এক জোট হয়ে আমার ও পরিষদবর্গের বিরুদ্ধে হামলা-মামলা চালাচ্ছে। যেকোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে। আমি এসপি মহোদয়সহ থানা-পুলিশের সবাইকে আরও কঠোর ভূমিকা পালনের অনুরোধ করছি।’
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে গতকাল বোমা উদ্ধারের স্থান পরিদর্শন করেন পুলিশ সুপার।
উল্লেখ্য, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে চারটি ব্যাগভর্তি তাজা ২৪টি বোমা উদ্ধার করা হয়। গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ বড় কাচনা এলাকার শাহ আলম মৃধার বাড়ির পূর্ব পাশে ও ছায়েদুল সরদারের বাড়ির পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ১০ এপ্রিল পার্শ্ববর্তী বরিশালের মুলাদী থানার বালিয়াতলী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ব্যবহারের জন্য ককটেলগুলো আনা হয়েছিল। ওই সংঘর্ষে দুজন নিহত হন।

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে