সাতক্ষীরায় ইমরান হোসেন (২৭) নামের এক রাজমিস্ত্রির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে কলারোয়া উপজেলার কাজীরহাট কলেজের সামনে একটি মাছের ঘের থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
ইমরান কলারোয়ার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট থেকে ইমরান হোসেন নিখোঁজ ছিলেন। গতকাল মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে