সাতক্ষীরার তালায় গ্রামবাসী ও ঘের মালিকদের আর্থিক সহায়তায় গ্রামের ইটের সলিং রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে। উপজেলার হাজরাকাটি-কাঠবুনিয়া গ্রামে যাতায়াতের প্রায় দুই কিলোমিটার রাস্তায় এই সংস্কারকাজ চলছে।
হাজরাকাটি-কাঠবুনিয়া রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের ঘের ব্যবসায়ীরা মাছের খাবার, মুরগির খামারের খাবার, কৃষকেরা ফসল আনা-নেওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। তাই গত সোমবার থেকে স্থানীয় বাসিন্দারা ও ঘের মালিকেরা নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন।
আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ১৬ থেকে ২০ জন স্থানীয় বাসিন্দা রাস্তা সংস্কারের কাজ করছেন। ট্রলিতে করে আধলা ইট ও ভিটবালি বহন করে রাস্তায় আনছেন। অনেকে সেই ইট ঝুড়িতে করে রাস্তায় ফেলছেন।
স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে রাস্তা ধসে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। বৃষ্টির সময় ঘেরের পানির চাপ থাকে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, মাছ ও মুরগির খামারিরা। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করছেন তাঁরা।
রাস্তা সংস্কারকাজের উদ্যোগীদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা বজলু বিশ্বাস, সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, সমাজ সেবক নুর ইসলাম বিশ্বাস, অসিত সাহা, দিবাস চন্দ্র ঘোষসহ অনেকে।
খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, ‘এই রাস্তা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ করেছি। বৃষ্টির মধ্যে সংস্কার কাজ করা যাবে না। বৃষ্টির পরে কাজ হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে