
সাতক্ষীরার দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ১০ ভরি সোনার গয়না, মোটরসাইকেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে দেবহাটা উপজেলা দেবীশহর এলাকার নকূল চন্দ্রর ঘোষের ছেলে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, ‘একটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ১০ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতেরা। পুলিশ এ বিষয়ে যথাযথ নেবে।’
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ জানান, গতকাল রাত ২টার দিকে ছয়জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে বাড়ির ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে তাঁর ভাই যোগেশ চন্দ্র ঘোষের ঘরে প্রবেশ করে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাঁর তিন ভাইয়ের ঘরে গিয়ে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে লুটপাট চালায় ডাকাত দলের সদস্যরা।
সুভাষ চন্দ্র ঘোষ আরও জানান, গতকাল রাত ৪টা পর্যন্ত লুটপাটের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল, ১০ ভরি সোনার গয়নাসহ ২০ লাখ টাকা লুটপাট হয়েছে বলে দাবি তাঁর। এ ছাড়া একটি বন্দুকও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে