
রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদারবাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদারবাড়ির পরিত্যক্ত কাচারিঘর থেকে এসব উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই মো. সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাঁরা গোপন সূত্রে খবর পান, ইটাকুমারী জমিদারবাড়ির একটি পরিত্যক্ত ভবনে ফেনসিডিল মজুত রয়েছে এবং সেখানে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে তাঁর নির্দেশে রাত্রিকালীন দুটি টহল দল যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে ওই জমিদারবাড়ির পরিত্যক্ত কাচারিঘর থেকে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ২৭ জুলাই উপজেলার কৈকুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের জানালার সানশেড থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও পাঁচটি গুলি উদ্ধার করেছিল থানা-পুলিশ।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে