রংপুরের মিঠাপুকুরে তীব্র তাপপ্রবাহের মধ্যে মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে হরিপদ বর্মণ নামের এক কৃষক অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রোববার দুপুরে উপজেলার তুলসীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হরিপদ ওই গ্রামের কমলা কান্তের ছেলে।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোন্নাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কৃষক হরিপদ বর্মণ রোববার দুপুরবেলা গরুর ঘাস কাটতে মাঠে যান। এরপর তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় এক ব্যক্তি হরিপদকে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেন। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন তিনি মারা গেছেন।
এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যকে বিস্তারিত খোঁজখবর নিতে বলেছি।’
এদিকে গতকাল শনিবার রাতে মিঠাপুকুরের চিথলী দক্ষিণ পাড়া গ্রামে সোমা উড়াও নামের এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। নিহতের মেয়ে সুমিতা উড়াও বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে