
রংপুর বেতারে আঞ্চলিক কার্যালয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসেন শরীফ।
এ সময় দুদক কর্মকর্তারা সাবেক আঞ্চলিক কর্মকর্তা আবু সালেহর মেয়াদকালে ভুয়া বিল ভাউচার, ব্যবহৃত গাড়ি এবং জেনারেটর ব্যবহারে জ্বালানি খরচসহ নানা অনিয়ম অসংগতি প্রমাণ পায়। একই সঙ্গে রেজিস্ট্রারে আঞ্চলিক কার্যালয়টির ভবন মেরামতের নামে বরাদ্দ অর্থ লোপাটের প্রমাণ পায় সংস্থাটি।
২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মে পর্যন্ত রংপুরে কর্মরত থাকাকালীন আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ’র বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ উঠে। বর্তমানে তিনি দক্ষিণের রাঙামাটি বেতারে কর্মরত আছেন।
দুদকের রংপুরের সহকারী পরিচালক হোসেন শরীফ বলেন, ‘বাংলাদেশ বেতারের রংপুর আঞ্চলিক কার্যালয়ে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট করেছি। এই কার্যালয়ের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির, ভুয়া বিল ভাউচার জমা করে টাকা আত্মসাতের অভিযোগ ছিল। আমরা এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালকের রেকর্ড পত্র পর্যালোচনা করেছি। এতে গাড়ি, জেনারেটর ব্যবহার না করে, বেশ কিছু আবাসিক, অনাবাসিক ভবন মেরামতের কাজ ছিল সেগুলো না করেই ভুয়া বিল ভাউচার দাখিল করে অর্থ আত্মসাৎ করেছেন।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বর্তমান রাঙামাটি বেতারে কর্মরত আঞ্চলিক কর্মকর্তা আবু সালেহ আজকের পত্রিকাকে বলে, ‘আমি তো এখনো কিছুই জানি না। গভর্নমেন্ট প্রসিডিউর অনুযায়ী যদি কোনো ব্যত্যয়, অনিয়ম-দুর্নীতি হয়, তাহলে সেটার প্রতিবেদন দুদক পাবে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৭ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে