সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছেন। তাঁদের প্রতিরোধ করতে বিভিন্ন উৎসবের মাধ্যমে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন সরকার। এ জন্য মুজিব বর্ষে সারা দেশের ৪৯৫টি উপজেলায় সাংস্কৃতিক উৎসব হয়েছে। আমরা প্রত্যন্ত এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারের জন্য কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
আজ বুধবার দুপুরে নবনির্মিত রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক চর্চায় রংপুর অঞ্চল অনেক সমৃদ্ধ এলাকা। তাই এ জেলার মানুষের দীর্ঘদিনের চাওয়ায় অত্যাধুনিক শিল্পকলা একাডেমি নির্মাণ করা হয়েছে। রংপুর অঞ্চলের ভাওয়াইয়া চর্চা বৃদ্ধি, গবেষণা ও সারা দেশে ভাওয়াইয়ার সুর পৌঁছে দিতে প্রতি বছর কুড়িগ্রামে উৎসব হচ্ছে।
রংপুর শিল্পকলা একাডেমি নির্মাণে নিম্নমানের কাজের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কিছু নির্মাণ ত্রুটি সারানো হয়েছে। বাকি ত্রুটি সারাতে কাজ চলছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, শাহনাজ বেগম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এম হামিদ, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক সংগঠক বিপ্লব প্রসাদ, রাজ্জাক মুরাদ প্রমুখ।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৯ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১৪ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে