
দাদার বাড়িতে চিরকুট লিখে ‘আত্মহত্যা’ করেছে মা-বাবা থেকে বিচ্ছিন্ন এক কিশোরী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিম মন্ডলপাড়া গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। যদিও ওই চিরকুটে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু লেখা নেই। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মোহসিনা খাতুন টুম্পা (১৪) স্থানীয় পাওটানাহাট ফাজিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত। টুম্পার বাবার নাম আল-আমিন।
স্থানীয়রা জানান, টুম্পার শিশুকালে তার বাবা ও মায়ের বিচ্ছেদ ঘটে। বাবা-মা দুজনেই পরে বিয়ে করে আলাদা বসবাস করেন। টুম্পা তার দাদা-দাদির কাছে বড় হচ্ছিল।
টুম্পার দাদি রাহিমা বেগম বলেন, ‘আমার নাতনি কিছুদিন ধরে মাথা ব্যথা ও পেট ব্যথায় ভুগছিল। ঘটনার দিন সন্ধ্যার আগে টুম্পা আমার কাছ থেকে মাথায় তেল দিয়ে নেয়। তেল দেওয়ার পর নাতনি আমাকে বলে আমি ঘুমাব, আমাকে ডাকিস না। আমি মাগরিবের নামাজ পড়ে ঘরে গিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পাশে একটি চিরকুট পাওয়া গেছে।’ চিরকুটের হাতের লেখা টুম্পার বলে তার দাদি জানান।
টুম্পার দাদা-দাদি দাবি, তাদের নাতনি অসুস্থতার কারণে আত্মহত্যা করে থাকতে পারে। অবশ্য চিরকুট লিখে টুম্পার আত্মহত্যার ঘটনা রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারী পুলিশ ও স্থানীয় নারীদের সহায়তায় শালীনতার সঙ্গে মৃতদেহের সুরতহাল করেছি। আলামত জব্দ করেছি। সার্বিক বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে । মৃত্যুর কারণ সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৪ মিনিট আগে