
রংপুরের পীরগাছায় একের পর এক চুরি হচ্ছে ইটভাটার বিদ্যুৎ ট্রান্সফরমার। ভাটার নৈশপ্রহরীদের বেঁধে রেখে খুলে নেওয়া হচ্ছে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল। এতে আতঙ্ক আর ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বিদ্যুৎগ্রাহকেরা।
গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ১২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে পীরগাছা সদরের মেসার্স জুঁই ব্রিকস নামের ইটভাটা থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে চোরেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইটভাটার প্রহরীকে বেঁধে রেখে চোরেরা ট্রান্সফরমার খুলে তামার কয়েল নিয়ে যায়। প্রতিটি ট্রান্সফরমারের দাম প্রায় ৯০ হাজার টাকা, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি।
মিতা ব্রিকসের নৈশপ্রহরী হোসেন আলী বলেন, ‘মুখোশধারী ৫-৬ জন লোক আমাকে বেঁধে ফেলে রেখে যায়। পরে দেখি ট্রান্সফরমারের কয়েল খুলে নিয়ে গেছে।’ একইভাবে জুঁই ব্রিকসের প্রহরী আইদুল ইসলাম বলেন, ‘রাত ৩টার দিকে ১০-১২ জন এসে আমাকে বেঁধে ফেলে। পরে তিনটি ট্রান্সফরমার খুলে কয়েল নিয়ে যায়।’
জানতে চাইলে ইটভাটা মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রনজু বলেন, ‘সিসি ক্যামেরা লাগানো থাকলেও চোরেরা ক্যামেরার সরঞ্জাম খুলে নিয়ে গেছে। আমরা মামলা করেছি। প্রশাসনের হস্তক্ষেপ চাই।’
এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আশরাফুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ-সম্পর্কিত কিছু ঠিকাদার এ ধরনের কাজে জড়িত থাকতে পারে। চুরি হওয়া ১২টি ট্রান্সফরমারের মধ্যে ৯টি গ্রাহকের এবং ৩টি বিদ্যুৎ অফিসের।’ পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে