
রংপুরের হারাটি উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে বেত দিয়ে মারধরের অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগছাসের ভেরিফায়েড ফেকবুক পেজে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব জাহিদ আহসান নির্দেশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমতিয়াজ আহম্মদ ইমতির সদস্যপদ স্থগিত করা হলো। আনীত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হলো।
তদন্ত কমিটির সদস্যরা হলেন আবু তৌহিদ মো. সিয়াম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), নাঈম আবেদীন (সিনিয়র সংগঠক), মোহাম্মদ আরশাদ হোসাইন (সদস্য)। তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৪ সেপ্টেম্বর রংপুর মহানগরের হারাটি উচ্চবিদ্যালয়ে গিয়ে ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বাগছাস নেতা ইমতিয়াজ আহমেদ অকৃতকার্য শিক্ষার্থীদের বেত দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ জন অসুস্থ হয়ে পড়ে, একজনকে হাসপাতালে ভর্তি করতেও হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনায় একজন অভিভাবক রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনা নিয়ে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই নেতার পদ স্থগিত করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে