
রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার ৪৮ শ্রমজীবী পরিবারের মধ্যে ৩০ দিনের খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস। খাদ্যসামগ্রী হিসেবে ২৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ডাল দেওয়া হয়।
রংপুর অঞ্চলের শ্রমজীবী মানুষের দুর্দশা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইনে ‘দেড় মাসে কামাই হইছে মাত্র ১৩০০ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এই প্রতিবেদন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। তিনি সিদ্ধান্ত নেন ওই সব শ্রমজীবী পরিবারকে সহায়তা দেবেন।
স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে শ্রমজীবী পরিবারগুলোর তথ্য নেন। গতকাল বৃহস্পতিবার রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় ৪৮ শ্রমজীবী পরিবারকে ৩০ দিনের খাদ্যসহায়তা দিয়েছে এই প্রতিষ্ঠান। খাদ্য হিসেবে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ডাল দেওয়া হয়।
খাদ্যসহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রিদওয়ানুল বারী জিয়ন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এলাকার শ্রমজীবী মানুষের কষ্টের কথা পত্রিকায় পড়ে অনেক খারাপ লাগে। তাই সিদ্ধান্ত নিই শ্রমজীবী অসহায় পরিবারকে সহায়তা দেব। এর পরিপ্রেক্ষিতে ৪৮ পরিবারের মাঝে এক মাসের করে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।’
গতকাল রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় সহায়তা পেয়ে আজকের পত্রিকাকে গঙ্গাচড়া ধামুর এলাকার সুবল চন্দ্র দাস বলেন, ‘দাদা তোমরা যদি হামার কষ্টের কথাগুলো পত্রিকাত না লিখলেন হয় তাহইলে হামরা আজকে এই সাহায্য পাইনো না হয়।’
গঙ্গাচড়া মাঝাপাড়া এলাকার বাসিন্দা মমিনুর ইসলাম বলেন, ‘আপনি যে হামারগুলার কথা এভাবে পত্রিকাত তুলি ধরবেন, হামরাগুলা স্বপ্নেও ভাবি নাই। যাক এই এক মাস এই খাবারটা খেয়া চলিবার পামো।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে