রংপুরের গঙ্গাচড়ায় শিয়ালের আক্রমণে দুই ব্যক্তি আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের শালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের চাঁন শাহ (৩৬) ও আক্তারুল ইসলাম (৩৫)।
চাঁন শাহ বাড়ি পাশের বাঁশঝাড়ে লাকড়ি সংগ্রহ করার জন্য গেলে পাশে থেকে কয়েকটি শিয়াল তাঁকে আক্রমণ করে। এ সময় ওই ব্যক্তি চিৎকার করলে পাশের ধানখেতে কাজ করা আক্তারুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান।
তিনি চাঁন শাহকে উদ্ধারের চেষ্টা করলে তার ওপরও শিয়ালগুলো আক্রমণ করে। এ সময় তাঁরা চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে স্থানীয়রা একটি শিয়ালকে আটক করে মেরে ফেলে মাটি চাপা দেয়।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিউটি বেগম আজকের পত্রিকাকে বলেন, রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজে (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে