
খেলাধুলায় উৎসাহ ও অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখতে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় নারী খেলোয়াড়দের মধ্যে কাবাডি জুতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর আর্থিক সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ নারী কাবাডি দলের ১৯ জন সদস্যের হাতে এসব জুতা তুলে দেন।
জুতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা এবং রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মরশেদুল আলম।
জুতা পেয়ে আনন্দ প্রকাশ করে নারী কাবাডি খেলোয়াড় প্রভি চাকমা ও রিতা চাকমা জানান, প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রীর অভাবে অনুশীলনে নানা সমস্যার মুখে পড়তে হতো। কাবাডি জুতা পাওয়ায় তাঁরা আরও উৎসাহিত হয়েছেন এবং খেলায় মনোযোগ বাড়বে বলে জানান।
ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পার্বত্য এলাকার মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে নারী খেলোয়াড়েরা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, নারী কাবাডি দলের খেলার ধারাবাহিকতা ধরে রাখতে জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই জুতা বিতরণ করা হয়েছে। খেলাধুলার উন্নয়নে উপজেলা প্রশাসন সব সময় সহযোগিতা অব্যাহত রাখবে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে জুরাছড়ির নারী কাবাডি খেলোয়াড়েরা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে