
পার্বত্য চট্টগ্রামের হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্তিতেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাহাড়ের নেতৃবৃন্দ।
কল্পনা চাকমার অপহরণ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি কবিতা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট দীপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাঙামাটি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ম্রানুচিং মারমা এবং জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাঞ্চনমালা চাকমা।
বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাতে (১২ জুন) বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। ঘটনার পর দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও কোনো সরকারই অপহরণের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করতে কিংবা দোষীদের বিচারের আওতায় আনতে পারেনি।
তাঁরা অভিযোগ করেন, একের পর এক তদন্ত কমিটি গঠন, দীর্ঘসূত্রতা এবং চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর ফলে পাহাড়ের মানুষের মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচার পাওয়ার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে কল্পনা চাকমা অপহরণ ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের পুনঃতদন্তের দাবি জানান। পাশাপাশি প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং পাহাড়ের নারী সমাজসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে