
রাঙামাটির কাপ্তাই লেকে পানিস্বল্পতার কারণে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিক) বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র দুটি ইউনিট চালু রয়েছে, বাকি তিনটি ইউনিট বন্ধ রয়েছে। বর্তমানে এ দুটি ইউনিট থেকে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর স্বাভাবিকভাবেই কমে যায়। চলতি সপ্তাহে কিছু বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বুধবার সকাল ৯টা পর্যন্ত লেকে পানির স্তর রুল কার্ভ অনুযায়ী থাকার কথা ছিল ৭৮ দশমিক ৩৪ ফুট মিন সি লেভেল, তবে বাস্তবে পানির স্তর ছিল ৭৩ দশমিক ৯১ ফুট। অর্থাৎ পানির লেভেল এখনো ৪ দশমিক ৪৩ ফুট কম রয়েছে।
তিনি আরও জানান, পানির স্তর স্বাভাবিক না হওয়ায় বর্তমানে পাঁচটির মধ্যে তিনটি ইউনিট বন্ধ রয়েছে।
কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা পর্যন্ত চালু থাকা দুটি ইউনিট থেকে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে এবং কাপ্তাই লেকে পানির স্তর না বাড়লে বাকি ইউনিটগুলো সচল করা সম্ভব হবে না।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে