
কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুপাশে যাত্রীসাধারণ দুর্ভোগে পড়েছে। গতকাল দিবাগত রাত ৩টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার কারণে নদীতে প্রবল স্রোত তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা আজ সকালে আজকের পত্রিকাকে বলেন, কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিল ওয়ের ১৬টি গেট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। এ কারণে গতকাল দিবাগত রাত ৩টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ সকাল সাড়ে ৯টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, নদীর দুপাশে কিছু যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এ সময় চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মানবাধিকার ও নাট্যকর্মী মিজানুর রহমান বাবুর সঙ্গে। তিনি বলেন, এই নৌ রুটে প্রাকৃতিক কারণে প্রায়ই ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে জনদুর্ভোগ হয়। এখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মাণ করা হলে মানুষের ভোগান্তি কমবে। ফেরিঘাটে অপেক্ষারত মোটরসাইকেল আরোহী মো. শহীদুল ইসলাম, মো. সরফুল আলম ও সুকুমার বড়ুয়া বলেন, ‘ওপারে যাওয়ার জন্য এসে দেখি ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমাদের কষ্টের শেষ নেই। এখানে সেতু হলে আমাদের দুঃখ লাঘব হবে।’
বাসচালক মো. শুক্কুর, রাজস্থলীর বাঙ্গালহালিয়া থেকে আসা ব্যবসায়ী পুলক চৌধুরী, সিএনজি অটোচালক মো. আরিফ, বিপণনকর্মী মো. নুরনবী এবং যাত্রী মো. ওমর ফারুকের সাথে কথা হয়। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, সকালে এসে দেখি ফেরি চলাচল বন্ধ রয়েছে। পানি ছাড়ার কারণে নদীতে জোয়ার থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফেরির ইনচার্জ মো. শাহজাহান এবং ফেরির চালক মো. সিরাজ বলেন, নদীতে এখন অনেক স্রোত। স্রোত কমলে আমরা ফেরি চালানোর চেষ্টা করব।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে