
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম ভোটকেন্দ্রগুলোয় ভোট গ্রহণের মালামাল হেলিকপ্টারে পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। নেওয়া হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে যক্ষ্মাবাজার ক্যাম্প থেকে শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট ভোট গ্রহণ কর্মকর্তারা হেলিকপ্টারে কেন্দ্রে গমন করেন।
এ সময় ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং বিদায় জানান উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ।
উপস্থিত ছিলেন মেজর আসিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া এবং রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মরশেদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জুরাছড়ি উপজেলার চারটি ইউনিয়নের মোট ১৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতটি ভোটকেন্দ্র অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এগুলোর জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় হেলিসর্টের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী মালামাল পরিবহন করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, ভোটারদের নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে