লোকালয়ে খাবার খেতে এসে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র এলাকায় কুকুরের কামড়ে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। আজ রোববার (১০ মে) ভোরে বিদ্যুৎকেন্দ্র এলাকার পার্শ্ববর্তী বন থেকে হরিণটি লোকালয়ে গাছের লিচু খেতে এসে কুকুরের আক্রমণে মারা যায় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, ‘সকালে কুকুরের ঘেউ ঘেউ ডাক শুনে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি কুকুরটি একটা হরিণকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে ফেলেছে। মৃত হরিণটি মাটিতে পড়ে আছে। এ সময় আমিসহ স্থানীয় লোকজন কাপ্তাইয়ের কর্ণফুলী রেঞ্জের বন বিভাগকে বিষয়টি অবগত করলে তারা এসে মৃত হরিণটিকে কর্ণফুলী রেঞ্জে নিয়ে যায়।’
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী বলেন, ‘বন বিভাগ থেকে হরিণের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম নিয়ে কর্ণফুলী রেঞ্জে যাই। মায়া হরিণটি কুকুরের আক্রমণে মারা গেছে। আমরা ময়নাতদন্ত শেষে এটাকে মাটিতে পুঁতে ফেলে রেখে আসি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে