
রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ দুই শিশু হলো: জীবিত উদ্ধার হওয়া সিরিনা বেগমের এবং মারা যাওয়া সালমা বেগমের দুই শিশুসন্তান (দুজনেরই বয়স ৫)।
দুর্ঘটনার শিকার সবাই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।
জানা যায়, গতকাল রাতে আছির উদ্দীন তাঁর স্ত্রী-সন্তান ও ছোট ভাইয়ের স্ত্রী-সন্তান নিয়ে গুলশাখালী থেকে বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন। ইঞ্জিনচালিত নৌকাটি বাড়ির কাছাকাছি এসে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
দুর্ঘটনার পর সিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা হয়। তবে অপর যাত্রী সালমা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিখোঁজ দুই শিশুর সন্ধানে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার অভিযানে লংগদু জোনের তেজস্বী বীর (সেনাবাহিনী) সদস্যরাও অংশ নিয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে