
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পানির উজান ঢলে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আজকের (বৃহস্পতিবার) ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
তিনি বলেন, ‘বাঘাইছড়িতে কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার কাচালং সরকারি কলেজ বন্যার পানিতে তলিয়ে গেছে। কাচালং সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে ডুবে থাকায় তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
ইউএনও শিরীন আক্তার আরও বলেন, ‘যদি শুক্রবার ও শনিবারের মধ্যে ঢলের পানি সরে যায়, তাহলে যথারীতি রোববার পরীক্ষা হবে। তবে বাঘাইছড়ি উপজেলা সিজক কলেজ কেন্দ্রের পরীক্ষা যথারীতি চলবে।’
কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, কাচালং সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৪৬৮ জন এবং স্নাতক দ্বিতীয় বর্ষের ১৭৪ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, গত শনিবার থেকে টানা বর্ষণে বাঘাইছড়ি উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়নের ৩২টি গ্রামের চার হাজার মানুষ পানিবন্দী রয়েছে। গত মঙ্গলবার প্রায় ৩ থেকে ৫ ফুট পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নেয় এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার একইভাবে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা নৌকায় করে পার হয়ে পরীক্ষা দিতে দেখা গেছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে