
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ‘দেব-মনুষ্যসহ জগতের সকল প্রাণীর হিত, সুখ ও মঙ্গল’ কামনায় মহতী পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ধামাইপাড়া বৌদ্ধ বনবিহার পরিচালনা কমিটি ও সদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দিনব্যাপী বুদ্ধপূজা, সীবলী পূজা, অরহৎ পূজা, পঞ্চশীল গ্রহণ, হাজার প্রদীপ দান, সর্বজনীন বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদানসহ নানাবিধ ধর্মীয় আচার পালন করা হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন।
পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ন চন্দ্র চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সঞ্জীব চাকমা। এ সময় স্থানীয় হেডম্যান রিতেশ চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি ও কারবারি রিটেন চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাপানি বিজয় দেওয়ান এবং নতুনপাড়া-বেকাবেক্যা এলাকার কারবারি আশুগোপাল চাকমাসহ শিক্ষক, সুশীল সমাজ প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বুদ্ধের বাণী নিয়ে আলোচনা করেন বিহারের আবাসিক ভিক্ষু কালদ্বয় স্থবির। তিনি বলেন, মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও মৈত্রীর চর্চাই প্রকৃত শান্তির পথ দেখায়।
বক্তারা সম্মিলিত ঐক্য ও মৈত্রীপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনা লালনের মধ্য দিয়েই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে