
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হলো। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় দুই কমিটির ব্যাপারে এ সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে গত বছরের ৩০ অক্টোবর এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং একই বছরের ২৯ নভেম্বর রাজশাহী জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। মহানগরের আহ্বায়ক করা হয়েছিল মোবাশ্বের আলীকে আর জেলার আহ্বায়ক করা হয় সাইফুল ইসলামকে।
মহানগরের নেতা মোবাশ্বের আলী ও তাঁর অনুসারীরা অভিযোগ করেছিলেন, জেলার নেতা সাইফুল ইসলাম আওয়ামী লীগের দোসর। এ নিয়ে নানা কর্মসূচি পালিত হচ্ছিল। আর সাইফুল ইসলাম অভিযোগ করেছিলেন, মোবাশ্বের আলী মহানগরের নেতা হলেও তিনি জেলাও নিয়ন্ত্রণ করতে চান। দুপক্ষের এ দ্বন্দ্বের জেরে শেষ পর্যন্ত দুই কমিটির কার্যক্রমই স্থগিত করা হলো।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে