
রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন চারঘাট উপজেলার ইমাম শাজিরুল ইসলাম সাগর। এবারের জামাতে মোট ২১ জন মুসল্লি অংশ নেন। এর মধ্যে ২০ জন পুরুষ এবং একজন নারী ছিলেন।
নামাজ শেষে মুসল্লিরা জানান, চাঁদ কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য উদিত হয়। ভৌগোলিক দূরত্বের কারণে সব জায়গা থেকে চাঁদ দেখা না গেলেও বিশ্বজুড়ে একই দিনে হিজরি মাস গণনা করা উচিত, এমন বিশ্বাস থেকেই তাঁরা সৌদির আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করছেন।
জানা গেছে, গ্রামের এই পরিবারগুলো ১০ বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছেন। শুরুর দিকে মুসল্লি সংখ্যা কম থাকায় নিজ বাড়িতেই নামাজের আয়োজন করা হতো। মুসল্লি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মসজিদে জামাতের আয়োজন করা হচ্ছে। সৌদি আরবকে পৃথিবীর কেন্দ্র ধরে এবং চাঁদ ওঠার খবর নিশ্চিত হয়েই তাঁরা এই উৎসবে মেতে ওঠেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে