রাজশাহীর পুঠিয়ায় এক মণ গাঁজাসহ ডালিম হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান চালায়।
আজ শনিবার র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি আমবাগানে ৪০ কেজি গাঁজা নিয়ে অপেক্ষা করছিলেন দুই মাদক কারবারি। এ সময় র্যাব সদস্যরা অভিযানে গেলে একজন পালিয়ে যায়। তবে গাঁজাভর্তি দুটি বস্তাসহ ধরা পড়েন ডালিম। এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। আসামি ডালিমের বাড়ি পুঠিয়ার বানেশ্বর পূর্বপাড়া গ্রামে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে