রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তার কারণ দেখিয়ে দুটি কাঁঠালগাছ কাটার উদ্যোগ নিয়েছে হল প্রশাসন। গতকাল শুক্রবার সকালে গাছ দুটি কাটার কাজ শুরু হলে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা আপাতত স্থগিত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হলের সামনের দুটি কাঁঠালগাছের মধ্যে একটির অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। বাকি অংশ কাটার প্রক্রিয়া শুরু হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন। ফলে গাছটি অর্ধকাটা অবস্থায় থাকে। এ ছাড়া অন্য গাছটিরও কিছু ডালপালা কাটা অবস্থায় দেখা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাবি গ্রিন ভয়েসের সাবেক সম্পাদক ও ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘আমি পাশের আমীর আলী হলে থাকি। সকালে বিকট শব্দে আমার ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে দেখি কাঁঠাল ধরা গাছগুলো কেটে ফেলা হচ্ছে, যেখানে অনেক পাখির বাসাও ছিল।’
আহসান হাবীব আরও বলেন, ‘গাছ কাটার কারণ জানতে চাইলে কর্মরত ব্যক্তিরা জানান, গাছগুলো বিদ্যুতের তারের ওপর হেলে পড়েছে এবং যেকোনো সময় ছিঁড়ে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা প্রাধ্যক্ষের স্বাক্ষর করা একটি অনুমতিপত্রও দেখান। কিন্তু আমরা দেখতে পাই, বিদ্যুতের তার গাছগুলো থেকে যথেষ্ট দূরে অবস্থিত।’
এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আতাউল্লাহ বলেন, ‘সম্প্রতি ঝড়ে হলের একটি কাঁঠালগাছের ডাল বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়েছিল, যা ছাত্রদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। পরে বিদ্যুৎ অফিসের পরামর্শ এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গাছগুলো কাটার জন্য আবেদন করি। অনুমতি নিয়েই কাটার কাজ শুরু হয়।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে