
রাজশাহীর বিসিক শিল্প এলাকায় অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ বুধবার সকালে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনার লক্ষ্যে ব্যবসায়ী ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ সেমিনারে ব্যবসায়ীরা বিসিক শিল্প এলাকায় আরও অবকাঠামো গড়ে তোলা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। এ ছাড়া সহজে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য বিভিন্ন লাইসেন্স ফি কমানো, প্রযোজ্য ক্ষেত্রে শব্দ দূষণ, ফায়ার সেফটি ও পরিবেশগত ছাড়পত্রের সার্টিফিকেট গ্রহণ, সহজে ব্যাংক ঋণ প্রাপ্তি, নতুন পণ্যের ছাড়পত্র, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, ফুড সেফটি নিশ্চিত করাসহ বিভিন্ন প্রস্তাব করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব বিবেচনার আশ্বাস দেন।
বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকল শিল্প কারখানায় শিশুশ্রম বন্ধ করতে হবে। প্লাস্টিকের পরিবর্তে পাটজাতসামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হবে। এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন তিনি।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ নইমুল আহছান ভূঁইয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম এবং উপপ্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী নজরুল ইসলাম।
সেমিনারে রাজশাহী রেশম শিল্পমালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি, নাবিল গ্রুপের কৃষিবিদ জাহিদুল ইসলামও উপস্থিত ছিলেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে